কোটা সংস্কারের দাবি

ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ১৩:১৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৩:১৬

বশেমুরপ্রবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাস সংলগ্ন ঘোনাপাড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০ টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ১ কি.মি. দূরে  ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেন।

মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’, ‘পিতা তুমি ফিরে এসো, বৈষম্য দূর করো’সহ নানা স্লোগান দেন। বর্তমানে এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী মাহফুজ রিয়াদ বলেন, ‘কোটা সংস্কার এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা মহাসড়ক অবরোধ করেছি। সংসদে কোটা সংস্কারের আলোচনা না ওঠা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না’।

এছাড়া অপর শিক্ষার্থী আবিদা সুলতানা বলেন, আমাদের এই কোন রাজনৈতিক আন্দোলন নয়, এটি শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলন। আমাদের দাবি, এই কোটা ব্যবস্থা সংস্কার করা হোক। কেননা এই কোটার কারণে সরকারী চাকরিতে যোগ্য ও মেধাবীরা বঞ্চিত হচ্ছে।

এসময় বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম