ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নুহাশ হুমায়ূনের ‘পেপার ফ্রগস’ প্রদর্শিত

ক্যাম্পাস রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ১৮:১৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৮:২৭
image

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে নন্দিত কথাসাহিত্যক হুমায়ুন আহমেদ পুত্র নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পেপার ফ্রগস। রবিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে পোস্ট গ্রাজুয়েটস প্রোগ্রামস ইন ডিজাসস্টার ম্যানেজমেন্টের (পিপিডিএম) উদ্যোগে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট ফর পিস ফাউন্ডেশন ও ‘কান পেতে রই।’ 

নুহাশ হুমায়ূন ও ইয়েশিম ইকবাল
১৫ মিনিটব্যাপী স্বল্পদৈর্ঘ্যের এই চলচ্চিত্রে ফুটে উঠেছে অল্পবয়সী দুটি বালক-বালিকার একাকীত্বের গল্প। পরিবার হারানো বালক ও একমাত্র খেলার সাথী ভাইকে হারিয়ে নি:সঙ্গতায় ভুগতে থাকে বালিকাটি। এই দুজন শিশুকে এক সুতোয় বেঁধে ফেলে কাগজের তৈরি ব্যাঙ। কাগজের তৈরি অসুন্দর ব্যাঙ থেকে তৈরি হয় দারুণ এক মানবিক সম্পর্ক। অচেনা ছোট দুটি মানুষের পারস্পরিক নির্ভরশীলতার গল্পটি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন নুহাশ।
ছবিটিতে অভিনয় করেছেন গৌতম ঘোষের শঙ্খচিল ছবিতে রূপসার ভূমিকায় অভিনয় করা শিশুশিল্পী সাঁজবাতি এবং আনাফ রহমান।

গত বছরের অক্টোবরে এই চলচ্চিত্র প্রদর্শন করে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত ‘জীবনের জয়গান উৎসব’ এর দশম আসরে সেরা নবাগত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার হিসেব পুরস্কৃত হয়েছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুহাশ হুমায়ূন।
চলচ্চিত্র প্রদর্শনী শেষে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নুহাশ। চলচ্চিত্রে আসার অনুপ্রেরণা প্রসঙ্গে হুমায়ূন আহমেদ তনয় জানান, বাবার কারণেই সিনেমার প্রতি অনুরক্ত হন তিনি তবে নুহাশের চলচ্চিত্র নির্মাণের পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় লেখক ও পদার্থবিদ জাফর ইকবালে কন্যা ও কান পেতে রই এর প্রতিষ্ঠাতা ইয়েশিম ইকবাল। এই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের