ইউল্যাবে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৮, ১৭:৪২আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৭:৪২

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে ( ইউল্যাব) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলা।

ইউল্যাব আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে রামচন্দ্রপুরের স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা

ইউল্যাব আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে রামচন্দ্রপুরের স্থায়ী ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা ও অন্যান্য ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা। মেলায় ইউল্যাবের বিভিন্ন ক্লাবের উদ্যোগে দেশীয় আমেজে স্টল সাজানো হয়। ইউল্যাব সংস্কৃতি সংসদের সদস্যরা দিনব্যাপী বিভিন্ন সংগীত পরিবেশন করেন। 

বৈশাখ বরণের আনন্দ শোভাযাত্রায় যোগ দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাবের এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদসহ ইউল্যাব-এর বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

ইউল্যাব আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা এ এফ এম মনিরুজ্জামান আনন্দ শোভাযাত্রাটি পরিচালনা করেন। ইউল্যাবর কো কারিকুলার অফিসের প্রধান ড. পিংকি শাহ এসময় উপস্থিত ছিলেন।

এই আয়োজনকে কেন্দ্র করে ইউল্যাবের শিক্ষার্থীরা কৃত্রিম বাঘ, হরেক রকমের মুখোশ, বর্ণিল প্ল্যাকার্ড ও পাখি তৈরি করে যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অন্যরকম এক রূপ দেয়।

/এসও/এএ/
সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম