যক্ষ্মা ও ডায়রিয়াজনিত রোগের উপর গবেষণা কর্মশালা

বাকৃবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ১৭:৩৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৭:৩৯

যক্ষ্মা ও ডায়রিয়াজনিত রোগের উপর গবেষণা কর্মশালা নির্বাচিত জেলায় ডেইরি ফার্মিংয়ে জুনোটিক যক্ষ্মা ও ডায়রিয়াজনিত রোগের গবেষণা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মহাখালীর আইসিডিডিআরবির সাসাকাওয়া সম্মেলন কক্ষে ওই কর্মশালা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), আইসিডিডিআরবি ও কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) কর্মশালাটি আয়োজন করে। কেজিএফ তিন বছর মেয়াদি এ প্রকল্পের অর্থায়ন করছে।

আইসিডিডিআরবির প্রধান ইনভস্টিগেটর ড. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দীন খান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ড. ওয়াইস কবির। বিশেষ অতিথি ছিলেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মিরজাদি সাবরিনা ফ্লোরা, এলআরআইয়ের পরিচালক ড. মো. রেজাউল ইসলাম ও বাকৃবি রিসার্স সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এম.এ.এম ইয়াহিয়া খন্দকার। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. এস.এম লুৎফুল কবির। এছাড়া বিভিন্ন অঞ্চলের প্রণিসম্পদ কর্মকর্তা, খামারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো ঢাকা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের ডেইরি ফার্মিংয়ে যক্ষ্মা ও ডায়রিয়াজনিত রোগের সম্ভাব্য ঝুকি চিহ্নিত করা, ডেইরি ফার্মিংয়ে মাইকোব্যাকটেরিয়া ও ক্যামপাইলোব্যাকটার প্রজাতি সনাক্ত করা এবং ডেইরি ফার্মে স্বাস্থ্যবর্ধক পদ্ধতি চর্চার উন্নয়ন করা। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম