চবিতে কমিটি নিয়ে গুঞ্জন, মধ্যরাতে হলের কক্ষ ভাংচুর

চবি প্রতিনিধি
১০ মে ২০১৮, ১৬:৫৮আপডেট : ১০ মে ২০১৮, ১৭:০৮
image
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের কমিটি ঘোষণার গুঞ্জনে দু’পক্ষের মধ্যে হাতাহাতরি ঘটনা ঘটেছে। এসময় আবাসিক হলের কয়েকটি কক্ষ ভাংচুরেরর ঘটনা ঘটে। বুধবার (১০ মে) রাত দেড়টার দিকে সোহরাওয়ার্দী হলে এ ঘটনার সূত্রপাত  ঘটে। 
জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ‘বিজয় ভিএক্স’ গ্রুপের নেতা ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জীবনকে নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে, এমন খবরে সোহরাওয়ার্দী হলে রাত দেড়টার দিকে স্লোগান দিতে থাকে সুজনের অনুসারীরা। এর জের ধরে চুস ফ্রেন্ড উইথ কে চবিতে কমিটি নিয়ে গুঞ্জন, মধ্যরাতে হলের কক্ষ ভাংচুর য়ার (সিএফসি) গ্রুপের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধাওয়া দেয়। এ সময় তারা সোহরাওয়ার্দী হলের বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিভিন্ন আবাসিক হলে থাকা সুজনের অনুসারীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয় সিএফসি কর্মীরা। 
বিবাদমান দুই গ্রুপই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ছাত্রলীগের কমিটি হওয়ার গুঞ্জনে দু’পক্ষরে মধ্যে সামান্য ঝামেলা হয়েছে। আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম