ইউল্যাব শিক্ষার্থীদের জন্য অনলাইনে টিউশন ফি পরিশোধের সুবিধা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৫ মে ২০১৮, ২২:৩৮আপডেট : ১৫ মে ২০১৮, ২২:৪০

ইউল্যাব শিক্ষার্থীদের জন্য অনলাইনে টিউশন ফি পরিশোধের সুবিধা এখন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা অনলাইনে টিউশন ফি পরিশোধ করতে পারবে। এই লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও ইউল্যাবের মধ্যে এক চুক্তি সাক্ষরিত হয়েছে। সোমবার ইউল্যাবের প্রধান ক্যাম্পাসে এই চুক্তি সাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায়  ইবিএল স্কাই পে মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিস (এমপিজিএস) এর মাধ্যমে ইউল্যাব শিক্ষাথীদের টিউশন ফি অনলাইনে পরিশোধে সহায়তা করবে। ইউল্যাব শিক্ষার্থীরা তাদের টিউশন ফি ইউল্যাব এর অফিসিয়াল ওয়েবসাইট (www.ulab.edu.bd) তে ভিসা অথবা মাস্টারকার্ডের যে কোনও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে টিউশন ফি পরিশোধ করতে পারবে।

ই বি এল রিটেইল ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ইউল্যাব উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য,  রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ, ফাইন্যান্স ও অ্যাকাউন্টসের অতিরিক্ত পরিচালক নিখিল ভট্টাচার্য, আইটি ব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ হাসান, ই বি এল এর ভারপ্রাপ্ত ই-কমার্স প্রধান সাদ এম মিলকান, ব্যবস্থাপক সারতাজ ফাত্তাহ এবং সহযোগী ব্যবস্থাপক মোহাম্মদ রাফি নিজামী এ সময় উপস্থিত ছিলেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম