প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ইবির পাঁচ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ২১:৪০আপডেট : ২৫ জুলাই ২০১৮, ২১:৪১

ইসলামী বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গ্রহণে মেধার স্বীকৃতি স্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ শাপলা মিলনায়তনে এ পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ আরও অনেক শিক্ষার্থীর হাতে এ পদক তুলে দেন।

স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ধর্মতত্ত্ব অনুষদভূক্ত আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাকসুদ ইকবাল, সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের বুলবুল আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এস এম নাহিদুল ইসলাম, আইন ও শরীয়াহ অনুষদভূক্ত আইন বিভাগের ওয়াজিদুর রহমান এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রেজানুর রহমান।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোহরাব হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অতিথিরা।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ প্রদান করা হয়েছে। ২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদান করতে এই পদক প্রবর্তন করে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান