নয় দফা দাবিতে নোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

নোবিপ্রবি প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৮:২২আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৮:২৮
image

নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান ধর্মঘট পালন করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবন-১, ২ এবং লাইব্রেরি ভবনের সামনে অবস্থান করে ভবনগুলোতে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে তারা। এর ফলে নির্ধারিত সময়ের পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।

নয় দফা দাবিতে নোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

শিক্ষার্থীদের নয় দফা দাবিগুলো হলো- আবাসিক সমস্যার স্থায়ী সমাধান, ২৪ ঘন্টা চিকিৎসা সেবা প্রদান, পূর্বের ব্যাকলগ প্রথা পুনর্বহাল, মানোন্নয়ন পরীক্ষার নূন্যতম জিপিএ ২.৫ করা, ব্যাকলগ ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি (প্রবেশপত্রসহ) ৩০০ টাকা করা, বিএনসিসি ও রোবার স্কাউটের জন্য বাৎসরিক ফি বাতিল করা, স্নাতকের সকল ক্রেডিট পূরণের জন্য ১৪ সেমিস্টার সুযোগ দেওয়া, অসুস্থ শিক্ষার্থীদের জন্য সিক বেডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা এবং আবাসিক হলগুলোতে ডাইনিংয়ে ভর্তুকি প্রদান করা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুশফিকুর রহমান বলেন, পূর্ব ঘোষণা ছাড়া শিক্ষার্থীদের এমন ধর্মঘট হতাশাজনক। তিনি শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট তুলে নিয়ে ক্লাশে ফিরে যাওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে শিক্ষার্থীরা নয় দফা দাবিসম্বলিত স্মারকলিপি ভিসি বরাবর প্রদান করে ধর্মঘট প্রত্যাহার করে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এবং শিক্ষকদের নিজ নিজ বিভাগে প্রবেশে বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য শিক্ষকরা  বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করে এমন ধর্মঘটের তীব্র নিন্দা জানান।

পরিস্থিতি মোকাবেলায় সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম