শাবির ভর্তি আবেদনের কার্যক্রম শুরু

শাবি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সম্মান ১ম বর্ষের ভর্তি আবেদনের কার্যক্রম রবিবার (০২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান বলেন, শাবিতে ভর্তির আবেদন আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে অন্যান্যবার টেলিটকের মাধ্যমে ভর্তি আবেদন করা গেলেও এবছর তা থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বছর আবেদন করতে হবে শাবির নিজস্ব ওয়েবসাইট থেকে এবং আবেদন ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেট একাউন্টের মাধ্যমে।

এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন ও অন্যান্য বিষয়াদি www.admission.sust.edu এই ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট থেকে ভর্তি আবেদনের রেজিস্ট্রেশনের সুবিধার্থে এ ও বি ইউনিটের বিভাগগুলোকে কয়েকটি সাব-ইউনিটে ভাগ করা হয়েছে। যদি কোনও শিক্ষার্থী উভয় ইউনিটের পরীক্ষা দিতে চায় তাহলে পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে বলে জানান কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান।

উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর  সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এফএএন/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম