মাভাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ১৭ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩০

মাভাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ১৭ সেপ্টেম্বর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। গত বুধবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিলো। এদিন ১৫টি পদের বিপরীতে ৩টি প্যানেলে ২৮ প্রার্থী মনোনয়ন জমা দেন।

গণতান্ত্রিক পন্থায় তিন দলের অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এনভায়রনমেন্টাল সায়েন্স ও রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. ইউনুস মিয়া।

শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী মক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেলের পক্ষ থেকে সভাপতি পদে ড. এ.এস.এম সাইফুল্লাহ, সহ-সভাপতি পদে ড. মীর মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক পদে ড. পিণাকী দে, কোষাধ্যক্ষ পদে ড. মো. মাসুদার রহমান, যুগ্ম-সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ড. খাইরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ড. নুরুল ইসলাম, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে শারমিন আক্তার, নির্বাহী সদস্য পদে মো. সাহেদ মাহমুদ, ড. মো. আবু রাশেদ, আওরঙ্গজেব আকন্দ, মো. বিনইয়ামিন, সুমনা শারমিন ও মো. অশরাফুল আলম মনোনয়ন জমা দেন।

শাহীন-আনোয়ার প্যানেলের পক্ষ থেকে সভাপতি পদে ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সহ-সভাপতি পদে আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে ড. আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক পদে মো. নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ আব্দুল কাদের মিয়া, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে কাউছার আহমেদ, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রুখসানা সিদ্দীকা, নির্বাহী সদস্য পদে মাহমুদা আক্তার ও খান মো. মূর্তজা রেজা লিংকন মনোনয়ন জমা দেন।

এদিকে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশী জাতীয়তাবাদ মুল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম প্যানেল থেকে সভাপতি পদে ড. এ.কে.এম. মহিউদ্দিন, সহ-সভাপতি পদে ড. আবু জুবাইর, সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ মতিউর রহমান ও নির্বাহী সদস্য পদে ড. ইমাম হোসেন মনোনয়ন জমা দেন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. ইউনুছ মিয়া বলেন, মনোনয়ন দাখিলের সময় ছিল ৪ ও ৫ সেপ্টেম্বর। শেষ দিন পর্যন্ত ২৮ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, মনোনয়ন যাচাই বাছাই করে ৯ সেপ্টেম্বর তা ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম