বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৬ সেপ্টেম্বর

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯

বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর, ২০১৮ থেকে ২২ অক্টোবর, ২০১৮ তারিখ রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.bsmrstu.edu.bd  প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা ২, ৩ এবং ৯, ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এবারে ০৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩,২৪৫ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটসমূহ হলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং আই। ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর; এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ নভেম্বর; সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর; এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর, ২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে।

এ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, খাদ্য ও কৃষি প্রক্রয়াকরণ ইঞ্জিনিয়ারিং; বি ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা; সি ইউনিটের অধীনে বিভাগ হলো ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান; ডি ইউনিটের অধীনে বিভাগ হলো ইংরেজি, বাংলা, ইতিহাস; ই ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান; এফ ইউনিটের অধীনে বিভাগ হলো ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; জি ইউনিটের অধীনে বিভাগ হলো আইন; এইচ ইউনিটের অধীনে বিভাগ হলো কৃষি, ফিসারিজ এন্ড মেরিন বায়োসাইন্স এবং প্রাণীসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন; আই ইউনিটের অধীনে বিভাগ হলো আর্কিটেকচার।

উল্লেখ্য, এবারে মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় ৫%, প্রতিবন্ধী কোটায় ১%,  খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় ১%, ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী কোটায় ১% এবং পোষ্য কোটায় ১% শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ১০০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।

 

 

/এফএএন/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম