ইবির পরিবর্তিত ভর্তি আবেদন শুরু

ইবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০০
image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পিছিয়ে যাওয়া ভর্তি আবেদন শুরু হয়েছে শনিবার (১৫ সেপ্টেম্বর)। চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ সূত্রটির সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আগামী ৪ থেকে ৭ নভেম্বর আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৩৩ টি বিভাগে মোট ২ হাজার ২৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এছাড়া এবার ভর্তি পরীক্ষা লিখিত ও এমসিকিউ এর সমন্বয়ে অনুষ্ঠিত হবে বলে বিষয়টি নিশ্চিত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

১ জন আবেদনকারী একটি ইউনিটের জন্য শুধুমাত্র ১টি আবেদন করতে পারবে। তবে যোগ্যতা থাকলে একাধিক ইউনিটে আবেদন করা যাবে। আগামী ১৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে আবেদনকারীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষার নিয়ম পরিবর্তন করে ৮টি ইউনিটের পরিবর্তে ৪টি ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বছর ৫টি অনুষদের অধীনে ৩৩টি বিভাগের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটে অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদভুক্ত ৩ বিভাগ, ‘বি’ ইউনিটের অধীনে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ১০টি বিভাগ এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ৩টি বিভাগ। ‘সি’ ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ৬টি বিভাগ। এবং ‘ডি’ ইউনিটে অধীনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ১১টি বিভাগ অন্তর্ভূক্ত করা হয়েছে।

ইউনিট প্রতি ফি ২০০ টাকা এবং ইউনিটে প্রতিটি বিভাগের জন্য আরও ১০০ টাকা করে জমা দিতে হবে। সে অনুযায়ী ‘এ’ ইউনিটে ৩ বিভাগের জন্য ৫০০ টাকা, ‘বি’ ইউনিটে ১৩টি বিভাগের জন্য ১৫০০ টাকা, ‘সি’ ইউনিটে ৬টি বিভাগে জন্য ৮০০ টাকা এবং ‘ডি’ ইউনিটে ১১টি বিভাগের জন্য ১ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সর্বশেষ বৈঠকে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগকে ‘বি’ ইউনিটেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে আল ফিকহ বিভাগে ভর্তিতে ৫০ শতাংশ মাদ্রাসা (দাখিল অথবা আলিম) ও ৫০ শতাংশ কলেজের শিক্ষার্থী থেকে নেওয়া হবে। এছাড়া আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরবি অথবা ইসলামিক স্টাডিজ কোর্স থাকতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd/admission) প্রকাশিত ভর্তি নির্দেশিকা ও নির্দেশিত ধাপসমূহ অনুসরণ করে আবেদন করতে হবে। ডাচবাংলা  মোবাইল ব্যাংকিং (রকেট) সেবার মাধ্যমে শিক্ষার্থীরা  ভর্তির  আবেদন করতে পারবে।   

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম