মেডিক্যালে বসে পরীক্ষার অনুমতি মেলেনি তরিকুলের

রাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রলীগের হামলায় দুই পা ভেঙে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলামকে মেডিক্যালে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অসুস্থ অবস্থায় বিভাগে বসেই বুধবার (২৬ সেপ্টেম্বর) মাস্টার্স চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হবে তাকে।

তরিকুলের সহপাঠী মাসুদ মোন্নাফ বলেন, ‘দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর নিজ বাড়িতে বিশ্রামে ছিলেন তরিকুল। এরমধ্যে তার মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারিত হয় বুধবার (২৬ সেপ্টেম্বর) থেকে। এ অবস্থায় পরীক্ষায় বসার আগ্রহ ছিল না তার। কিন্তু সহপাঠীরা তাকে পরীক্ষায় বসার অনুরোধ করেন এবং দুদিন আগে তাকে রাজশাহী নিয়ে আসেন।
কোটা আন্দোলনের রাবি শাখার সমন্বয়ক মাসুদ মোন্নাফ বলেন, ‘তরিকুল নিজ পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না। এ অবস্থায় তার জন্যে মেডিক্যালে বসে পরীক্ষার আবেদন করা হয়। পরে ২৪ সেপ্টেম্বর দুপুরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং তরিকুলকে দেখার পর রাবি চিকিৎসাকেন্দ্রের ডাক্তার মেডিক্যালে বসে পরীক্ষার অনুমোদন দেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে তাকে অনুমোদন দেওয়া হয়নি।’
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের প্রশাসক অধ্যাপক বাবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়ম অনুযায়ী ছোঁয়াচে রোগের ক্ষেত্রে মেডিক্যালে বসে পরীক্ষার অনুমতি দেওয়া হয়। তরিকুল ছোঁয়াচে রোগী না হওয়ায় অনুমোদন পায়নি।’
তরিকুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বসে থাকতে পারি না, কষ্ট হয়। আমার বন্ধুরা অনুরোধ করে আমাকে পরীক্ষা দিতে রাজি করিয়েছে। আমি যেহেতু শারীরিক দিক দিয়ে ডিজেবল, তাই মেডিক্যালে বসে পরীক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। এতে আমি খুবই মর্মাহত। আমার ব্রেঞ্চে বসে পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নেই।’

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের