ইন্দোনেশিয়ায় পবিপ্রবি শিক্ষকের দুর্যোগ মোকাবিলার কৌশল উপস্থাপন

পবিপ্রবি সংবাদদাতা
১১ অক্টোবর ২০১৮, ১৫:৩০আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ২০:২৩
image

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলার কৌশল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কর্মশালায় উপস্থাপন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ইমারজেন্সি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. সামসুজ্জোহা। তিনি বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার শিয়াকুয়ালা বিশ্ববিদ্যালয়ের সুনামি ও দুর্যোগ প্রশমন গবেষণা কেন্দ্র আয়োজিত ‘সাসটেইনেবল সুনামি ডিজাস্টার রিকভারি’ শীর্ষক ১১তম আচেহ আন্তর্জাতিক কর্মশালা ও প্রদর্শনীতে আমন্ত্রিত স্পিকার হিসেবে যোগ দেন।

ইন্দোনেশিয়ায় পবিপ্রবি শিক্ষকের দুর্যোগ মোকাবিলার কৌশল উপস্থাপন

এ সময় তিনি দুর্যোগ মোকাবিলা করে ঘুরে দাঁড়ানো ও অর্থনৈতিক নিরাপত্তা শক্তিশালীকরণের ক্ষেত্রে বাংলাদেশের উপকূলীয় জনগণের কর্মকৌশল তুলে ধরেন। ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশ থেকে সহযোগী অধ্যাপক মো. সামসুজ্জোহা এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশের দুর্যোগ মোকাবিলার কৌশল এখন দুর্যোগপ্রবণ বিভিন্ন দেশে মডেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইন্দোনেশিয়া প্রায়ই সুনামিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়। তারাও চাচ্ছে বাংলাদেশের কাছ থেকে দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা অর্জন করতে। কর্মশালায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান, সুইডেন ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১২ জন গবেষক অংশ নেন।

/এনএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের