জবির বাণিজ্য শাখার ফলাফল প্রকাশিত

জবি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৫:৫২আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৫:৫৫
image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ইউনিট-৩ বাণিজ্য শাখার ফলাফল প্রকাশ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিট-২ ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো: শওকত জাহাঙ্গীর- এর স্বাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম মেধা তালিকায় সর্বমোট ৬৪৯টি আসনের বিপরীতে ২ হাজার ৩ জন শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে। http://admissionjnu.info ওয়েবসাইটে বাছাইকৃত পরীক্ষার্থীদের তালিকা পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ অক্টোবর দুপুর ১২টা থেকে ৩ নভেম্বর রাত ১২টার মধ্যে ওয়েবসাইটে নাম থাকা পরীক্ষার্থীদের বিষয় নির্বাচন করতে হবে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জবিতে প্রথমবার লিখিত পদ্ধতিতে ইউনিট- ৩ বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৬৪৯টি আসনের বিপরীতে ১১ হাজার ১৩৮জন পরীক্ষার্থী অংশ নেয়।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম