উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ‘এ’ ও ‘বি’ গ্রুপের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার নোবিপ্রবি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে ২৯টি কেন্দ্রে একযোগে সকাল ১০.৩০ থেকে ১২.০০ টা এবং বিকেল ৩.০০ থেকে ৪.৩০ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এ ইউনিটে এবার ৭টি বিষয়ের ৩০৫ আসনের বিপরীতে আবেদন করেছে ২৩ হাজার ৯৩২ জন শিক্ষার্থী। সে হিসেবে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়াই করে ৭৮ জন। এ ইউনিটভুক্ত বিষয়গুলো হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এপ্লায়েড ম্যাথমেটিক্স, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং স্ট্যাটিসিটিক্স ও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং। বি ইউনিটে ৮টি বিষয়ের ৩০৫টি আসনের বিপরীতে আবেদন করেছে ২০ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী। সে হিসেবে বি ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৮ জন। ‘বি’ ইউনিটভুক্ত বিষয়গুলো হলো ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, মাইক্রোবায়োলজি, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ও জুয়োলজি। আজকের অনুষ্ঠিতব্য উভয় ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর উপস্থিতি ছিলো শতকরা প্রায় ৮০ ভাগ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম অহিদুজ্জামান, নোয়াখালীর জেলা প্রশাসক জনাব তন্ময় দাস, নোবিপ্রবি কোষাধক্ষ্য প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, সমাজবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্যদ আতিকুল ইসলাম, আইআইএস ইনস্টিটিউটের পরিচালক এবং পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যান উপকমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, প্রক্টর ড. এস এম নজরুল ইসলাম, নোবিপ্রবি ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তাফা, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ মো. মোখলেস উজ-জামান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক জনাব এএইচ এম নিজাম উদ্দিন চৌধুরিসহ উচ্চ পর্যায়ের একটি ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।







