পরিবহন ধর্মঘ‌টে বি‌ঘ্নিত জবির ক্লাস-পরীক্ষা

জবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৮, ২২:৫৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২২:৫৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন শ্রমিকদের ডাকে টানা ৪৮ ঘণ্টার ধর্মঘটের ২য় দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস পরীক্ষা বিঘ্নিত হয়েছে। সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো নগণ্য। এদিকে ভোগান্তি পোহাতে হয়েছে বিশেষ ইউনিটে নাট্যকলা বিভাগে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু পরীক্ষার্থী, অভিভাবকদের।

সোমবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, বেশিরভাগ বিভাগে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। ধর্মঘটের কারণে ক্যাম্পাসে আসতে পারেনি শিক্ষার্থীদের বহনকারী বাস স্বপ্নীল, প্রজন্ম ও স্বপ্নচূড়া।

শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় বন্ধ করে দেওয়া হয় দর্শন বিভাগের ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এছাড়াও গণযোগাযোগ ও সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবস্থপনা শিক্ষা বিভাগে মিডটার্ম পরীক্ষা থাকলেও পিছিয়ে দেওয়া হয়।

বিশেষ ইউনিটের নাট্যকলা বিভাগে লিখিত ও মৌখিক দিতে আসা ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকেরা পড়েন বিপাকে। অধিকাংশ পরীক্ষার্থীই অনুপস্থিত ছিল।

নাট্যকলা বিভাগের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন খান বলেন, পরিবহন ধর্মঘটের কারণে পরীক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। আজ সকাল ৯টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও ১০টায় শুরু করেছি। কোনও শিক্ষার্থী যদি আবেদন করে ধর্মঘটের জন্য উপস্থিত হতে পারেনি তবে আবার ব্যাবস্থা নেব।

তবে এই ধর্মঘটের জন্য কোনও ক্লাস বা পরীক্ষা বন্ধ বা স্থগিত করা হয়নি বলে জানিয়েছেন প্রক্টর ড. নূর মোহাম্মদ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম