কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময় বৃদ্ধি

কুবি প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ১৪:৫৪আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৪:৫৫
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় ৭ নভেম্বর (বুধবার) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানা যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড করার সময় ৭ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যে সকল আবেদনকারী পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি তারা বর্ধিত সময়ের মধ্যে ডাউনলোড করতে পারবে।
উল্লেখ্য, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ অক্টোবর বিকেল ৩টা থেকে, ‘বি’ ইউনিটের পরীক্ষা ৯ অক্টোবর বিকাল ৩টা থেকে এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা ১০ অক্টোবর সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬১ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) সাতটি বিভাগে মোট ৩৫০টি আসনে ভর্তির জন্য আবেদন করেছে ২৬ হাজার ৯৩৯ জন।
‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগে ৪৫০টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) চারটি বিভাগে ২৪০ টি আসনের বিপরীতে ১২ হাজার ১৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। যথাক্রমে ‘এ’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৭৭ জন, ‘বি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫৪ জন এবং ‘সি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫১ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের