আইইউবি'র আই ইইই ডে'র পর্দা উঠছে ১৫ নভেম্বর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ নভেম্বর ২০১৮, ১৩:৪৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৩:৪১

আইইউবি'র আই ইইই ডে'র পর্দা উঠছে ১৫ নভেম্বর সারা পৃথিবীর সঙ্গে সামঞ্জস্য রেখে আইইই আই ইউ বি স্টুডেন্ট ব্রাঞ্চ আগামী ১৫ই নভেম্বর,২০১৮ তে আই ইইই ডে আয়োজন করতে যাচ্ছে। বিশ্বব্যপী আই ইইই ডে পালন করার মূলমন্ত্র হচ্ছে ‘প্রযুক্তির সঙ্গে ওঠানামা এক সুন্দর আগামীর জন্য’।

আই ইইই আই ইউ বি স্টুডেন্ট ব্রাঞ্চ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রাঙ্গনে দেশের প্রযুক্তিমনা সকল শিক্ষার্থীর সমন্বয় সাধন করার জন্য বেশকিছু জমকালো সেগমেন্ট এর আয়োজন করেছে। যেখানে আছে পোস্টার উপস্থাপন, প্রোগ্রামিং কন্টেস্ট, রোবো রেস এবং টেকনিক্যাল কুইজ।

 পোস্টার উপস্থাপনের ক্ষেত্রে দেশের চিন্তাশীল প্রযুক্তিপ্রেমীরা একটি কাগজের মধ্যেই দুঃস্যাধ্য সকল কাজ সাধন করার প্রক্রিয়া উপস্থাপন করবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কোন বিষয়ভেদ নেই। যেকোন বিষয়ের পোস্টার অংশগ্রহনকারীরা উপস্থাপন করতে পারবেন। প্রোগ্রামিং কন্টেস্ট সেগমেন্টটি সবার জন্য উন্মুক্ত। এখানে প্রোগ্রামাররা গানিতিক যুক্তি প্রয়োগ ও কম্পিউটারের বোধগম্য ভাষায় তা রূপান্তরের মাধ্যমে তাদের বুদ্ধির যাদু দেখাবেন। রোবো রেসে দেশের ক্ষুদে রোবট নির্মাতারা তাদের রোবটের দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করাবেন আর সেই রোবটের নিয়ন্ত্রন কাঠি থাকবে নির্মাতাদের হাতে। নিয়ন্ত্রণ আর মোটরের জোরের খেলায় মেতে উঠবে রোবো রেস প্রতিযোগিতা। আর টেকনিক্যাল কুইজে হবে অংশগ্রহণকারীদের মগজ ধোলাই। দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন হবে সকাল ৯ টায় এবং সাংস্কৃতিক আয়োজন ও পুরষ্কার বিতরণী আয়োজনের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে আই ইইই ডে ২০১৮ এর পর্দা নামবে রাত ৮ টায়। দেশব্যপী সকল প্রযুক্তিমনা ও বিজ্ঞানমুখী শিক্ষার্থীর জন্য আগামী ১৫ই নভেম্বর,২০১৮ তে আই ইউ বির দরজা খোলা থাকবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম