ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জন্য উপাচার্য স্বর্ণপদক

ইবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ১৭:৫৪আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৭:৫৬

ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুণী শিক্ষকদের সম্মানিত করতে চালু হয়েছে ‘উপাচার্য স্বর্ণপদক’। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ১১৫ তম অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বিষয়টি পাশ হয়। এর ফলে প্রতিবছর ৮টি অনুষদের অধীনে আট শিক্ষককে এ পদক দেওয়া হবে।

২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই এ পদক দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়টি গবেষণার দিক থেকে অনেক পিছিয়ে আছে। ফলে আমরা শিক্ষকদেরকে  গবেষণাসহ অ্যাকাডেমিক কার্যক্রমে আরও বেশি উৎসাহিত করার জন্য এ পদক ঘোষণা কর হয়েছে। তিনি আরও বলেন, তিনটি বিষয় বিবেচনায় এ পদক দেওয়া হবে। তার মধ্যে রয়েছে গবেষণা, শ্রেণীকক্ষে পাঠদান ও শিক্ষার্থীদের মেন্টরিংয়ের দক্ষতা। এর জন্য আগামী শনিবার একটি জুরি কমিটি আমরা গঠন করবো এবং অতি শীঘ্রই একটি নীতিমালা প্রনয়ণ করা হবে। আশা করি এর মাধ্যমে শিক্ষকদের মাঝে উৎসাহ ও বন্ধুত্বসুলভ প্রতিযোগিতা শুরু হবে।

এসময় তিনি, বিষয়টি আগামী ২৪৩তম সিন্ডিকেটে অবিকৃতভাবে পাশ হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম