মাভাবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৬০ ভর্তিচ্ছু

মাভাবিপ্রবি প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৭:৪২
image
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম কোর্সের ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৬০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৮১৫ টি আসনের জন্য মোট ৪৮ হাজার ৭১৯ জন শিক্ষার্থী আবেদন করেছে। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করছে 'এ' ইউনিটে।

মাভাবিপ্রবিতে প্রতি আসনে লড়বে ৬০ ভর্তিচ্ছু
এবার 'এ' ইউনিটে প্রতি আসনের জন্য ৮৪ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। ‘এ’ ইউনিটে তিনটি বিভাগে ১৭০টি আসনের জন্য ১৪ হাজার ২০৮ জন, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২৯৫টি আসনের জন্য ২০ হাজার ৩৪৯ জন, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২৩০টি আসনের জন্য ৮ হাজার ৯৯৩ জন এবং ‘ডি’ ইউনিটের দুটি বিভাগে ১২০টি আসনের জন্য ৫ হাজার ১৬৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এমসিকিউ পদ্ধতিতে ৩০ নভেম্বর সকালে ‘এ’ ইউনিটে মোট ১৭টি কেন্দ্রে ও বিকেলে ‘বি’ ইউনিটে মোট ২৫টি কেন্দ্রে এবং ১ ডিসেম্বর সকালে ‘সি’ ইউনিটে মোট ১১টি কেন্দ্রে ও বিকেলে ‘ডি’ ইউনিটে মোট ৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতিসহ যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্তক রয়েছে।
আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডসহ ওয়েবসাইট www.mbstu-admission.org থেকে জানা যাবে।
/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম