রাবির আইবিএ’র সনদ প্রদান অনুষ্ঠান ৮ ডিসেম্বর

রাবি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৫:২৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৫:৩০
image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) সনদ প্রদান অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। অনুষ্ঠানে ইন্সটিটিউটের ৪৪০ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়।

রাবিতে সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইবিএ’র পরিচালক অধ্যাপক এ কে শামসুদ্দোহা জানান,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক এম. শাহ নওয়াজ আলি,বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা,অধ্যাপক চৌধুরী মো. মোহাম্মদ জাকারিয়া ও কোষাধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ। স্বাগত বক্তব্য রাখবেন আইবিএ’র পরিচালক অধ্যাপক একে শামসুদ্দোহা এবং ধন্যবাদজ্ঞাপন করবেন রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।
সংবাদ সম্মেলনে জানানো হয়,অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ৫ম, ৬ষ্ঠ ও ৭ম ব্যাচের এক্সিকিউটিভ এম.বি.এ প্রোগ্রামের ১০৬ জন শিক্ষার্থী,সান্ধ্যকালীন ১১তম ১২তম ও ১৩তম ব্যাচের এম.বি.এ প্রোগ্রামের ৮৫ জন শিক্ষার্থী,দিবাকালীন ৬ষ্ঠ ৭ম ও ৮ম ব্যাচের এম.বি.এ প্রোগ্রামের ১১৭ জন শিক্ষার্থী,এমবিএ ফর বি.বি.এ ৬ষ্ঠ ৭ম ও ৮ম ব্যাচের ১৩২ জনসহ মোট ৪৪০জন গ্র্যাজুয়েট। এছাড়াও এ অনুষ্ঠানে ১২জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইবিএ’র সাবেক পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম,অধ্যাপক হাছানাত আলী,অধ্যাপক শরিফুল ইসলাম ও প্রভাষক মৃণাল কান্তি পাল।

/এনএ/
সম্পর্কিত
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন