ফুলেল শুভেচ্ছায় নতুন শিক্ষামন্ত্রীর ‘না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২১:১৬

ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে কর্মকর্তা-কর্মচারীদের নিষেধ করেছেন নবাগত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। দাফতরিক কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়, সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শনিবার (১৩ জনুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলন স্বাক্ষরিত এক অফিস আদেশে মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সদ্য সাবেক সফল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ জন্য শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নতুন করে ফুল নিয়ে শুভেচ্ছা না জানানোর জন্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, সরকারের গুরুত্বপূর্ণ পদে নতুন কেউ দায়িত্বে এলেই কর্মকর্তা-কর্মচারী, সমিতি-ফোরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দফায় দফায় ফুলেল শুভেচ্ছা দেন। এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতাও সৃষ্টি হয়। এ ধারা চলতে থাকে দুই-তিন মাস পর্যন্ত। এতে কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। সে কারণেই ব্যতিক্রমী এই নির্দেশনা দিয়েছেন নতুন সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
 
মন্ত্রণালয়ের নোটিশে আরও জানানো হয়, রবিবার (১৪ জানুয়ারি) বিকাল ৩টায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন।

এই মতবিনিময় সভায়ও ফুলেল শুভেচ্ছা না জানানোর জন্য বলা হয়েছে নোটিশে।

/এসএমএ/এনএআর/
সম্পর্কিত
মাদক ও মোবাইল আসক্তি কাটাতে তরুণদের বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষক আজীবন অযোগ্য
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন