মুক্তিযুদ্ধ নিয়ে নোবিপ্রবি শিক্ষার্থীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

নোবিপ্রবি প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১৪:০০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:১৩
image

মুক্তিযুদ্ধ নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিব আল আমিন। ‘সংগ্রাম’ নামের এই চলচ্চিত্রটিতে মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার নির্মম চিত্র ফুটিয়ে তুলেছেন। নয় মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পরিচালনা, রচনা এবং প্রধান চরিত্রে অভিনয় তিনি নিজেই করেছেন।  

মুক্তিযুদ্ধ নিয়ে নোবিপ্রবি শিক্ষার্থীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
চলচ্চিত্রটিতে মূলত একজন নিরীহ মুক্তিযোদ্ধার নির্মম জীবন সংগ্রামের গল্প ফুটে উঠেছে। হাসিব এই চলচ্চিত্রে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের একটি চিত্র ওই মুক্তিযোদ্ধার চোখ দিয়ে দেখানোর চেষ্টা করেছেন।
এ ব্যাপারে হাসিবের সাথে কথা বললে তিনি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে তিনি এই চলচ্চিত্রটি তৈরি করেছেন। তার অভিনয় জগতের হাতেখড়ি ছোটবেলা থেকেই। শিশুতোষ চরিত্রগুলোকে বাস্তবে পরিণত করাই ছিল তার কাজ।
এর আগেও হাসিব টিভি নাটক, শর্ট ফিল্ম ও বহু মঞ্চ নাটকে অভিনয় করেছেন।আগামীতে আরও সুন্দর ও সহায়ক কাজের মাধ্যমে এ দেশের প্রতিটি মানুষের অন্তরে সচেতনতা তৈরির নৈতিক দায়িত্ব থেকেই তিনি তার কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে জানান তিনি।

চলচ্চিত্রটি ইউটিউবে দেখতে চাইলে- সংগ্রাম  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম