প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাবি উপাচার্যের অভিনন্দন

শাবি প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৯, ১৬:১৬আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৬:৫১
image
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক অভিনন্দন বার্তায় শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে দেশের জনগণ ভোটের মাধ্যমে চতুর্থবারের মতো জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করেছে।' অতীতের মতো এবারও জনগণের সেই আশা পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জননেত্রী শেখ হাসিনাসহ নব-নির্বাচিত সকল সংসদ সদস্যকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জ্ঞাপন করেন উপাচার্য। 
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করার জন্য শাবি উপাচার্য জনগণের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম