ছাত্রলীগের সাথে শিক্ষক সমিতির কোনও বিরোধ নেই: পবিপ্রবি শিক্ষক সমিতি

পবিপ্রবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:২৪
image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে সংগঠিত কোনও ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে শিক্ষক সমিতির কোনও ধরনের বিরোধ নেই বলে মঙ্গলবার(১৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছেন সংগঠনটির সভাপতি প্রফেসর ড. মো. ফজলুল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন।

ছাত্রলীগের সাথে শিক্ষক সমিতির কোনও বিরোধ নেই: পবিপ্রবি শিক্ষক সমিতি
পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ কথা জানান। বিবৃতিতে আরও বলা হয়, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংগঠিত সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় পবিপ্রবি শিক্ষক সমিতি ও ছাত্রলীগকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।  শিক্ষক সমিতি ছাত্রলীগের বিরুদ্ধে কোনও কর্মসূচি ঘোষণা করেনি এবং ছাত্রলীগের সাথে শিক্ষক সমিতির কোন ধরনের বিরোধ  বিদ্যমান নেই।'
উল্লেখ্য, র‍্যাগিংয়ের সূত্র ধরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষক আব্দুর রহিমের কথা কাটাকাটির ঘটনার সূত্র ধরে সোমবার(১৪ জানুয়ারি) থেকে ক্লাশ ও পরীক্ষা বর্জন করেছে শিক্ষক সমিতি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম