জাবিতে হিম উৎসব শুরু ১৭ জানুয়ারি

জাবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৮:৩০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:১০
image

ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রাণের স্পন্দন আমাদের লোকজ সংস্কৃতি। বাণিজ্যিকীকরণের কবলে পড়েছে শিল্প। বৈচিত্র্যময় সেসব সংস্কৃতি বাঁচিয়ে রাখতে এবং শিল্পের বাণিজ্যিকীকরণ রুখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আয়োজন করছে ‘হিম উৎসব’ এর। ‘পরম্পরায় আমরা’ নামে শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানা চতুর্থবারের মতো বসছে শীত বরণের এই উৎসব।

জাবিতে হিম উৎসব
১৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ১৯ জানুয়ারি শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বেশ কয়েকটি স্পটে বসবে উৎসবের নানা আয়োজন।  
এবারের প্রতিপাদ্য ‘সুআশায় কেটে যাক কুআশার ঘোর।’

উৎসবের বিশেষত্ত সম্পর্কে ‘পরম্পরায় আমরা’র সংগঠকরা বলেন, ‘আমরা এমন একটা সময়ে বাস করছি যখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের লোকজ সংস্কৃতি। সংস্কৃতি, ভাষা, নিঃশ্বাসে আমাদের পরিচয়। শীতের রুক্ষতার ন্যায় এক অদ্ভুত অন্ধকার গ্রাস করে নিচ্ছে আমাদের সংস্কৃতিকে। তাই শীতের রুক্ষতাকে দূরে সরিয়ে সংস্কৃতির বিকাশ, চর্চা, উপস্থাপন এবং সংরক্ষণের জন্যই এই উৎসব।’

তিন দিনব্যাপী এবারের উৎসবে থাকছে আর্ট ক্যাম্প, পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী, শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান, গাজীর গান, আদিবাসী নাচ, সাপখেলা, লাঠিখেলা এবং কনসার্ট। এবারের কনসার্টটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে।     

জাবিতে হিম উৎসব            
১৭ জানুয়ারি বিকাল তিনটায় ‘অমর একুশ’ এর পাদদেশ থেকে হিমযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুরু হবে। জহির রায়হান মিলনায়তন চত্বরে বিকাল সাড়ে তিনটায় সাপ খেলা ও লাঠিখেলা, সন্ধ্যা সাড়ে পাঁচটায় আদিবাসী নাচ, সাড়ে ছয়টায় সঙ, সাতটায় গাজীর গান এবং রয়েছে দিনব্যাপী পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী।
পরদিন শুক্রবার সকাল ১০টায় জহির রায়হান মিলনায়তন চত্বরে আর্টক্যাম্প, সন্ধ্যা সাড়ে পাঁচটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান এবং ক্যাফেটেরিয়া চত্বরে দিনব্যাপী পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী থাকবে। উৎসবের সমাপনি দিন শনিবার সকাল ১১টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে কনসার্টের মধ্য দিয়ে হিম উৎসবের পর্দা নামবে। রয়েছে ব্যান্ড ‘বাংলা ফাইভ’ এর অ্যালবাম ‘কনফিউশন’ এর প্রকাশনা। কনসার্টে পারফর্ম করবে বেশ কয়েকটি ব্যান্ড।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম