সিকৃবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিকৃবি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৯, ১৭:৫৩আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৭:৫৬
image

সিকৃবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দুপুর সাড়ে ১২ টা ও ১ টায় দুটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রথম শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল চত্বর থেকে শুরু হয়। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে আরেকটি শোভাযাত্রা প্রথম গেট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার সূর্যালোকে বর্ণমালায় এসে শেষ হয়। এরপর ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ কেক কেটে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। শোভাযাত্রা শুরু হওয়ার আগে ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ জয় বাংলা স্লোগানে মুখরিত করে রাখেন ক্যাম্পাস।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালি ৪ জানুয়ারি হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের  মৃত্যুতে শোভাযাত্রার সময়টি পিছিয়ে দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম