রাবিতে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

রাবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩০
image

ভাষা আন্দোলনে পাকিস্তানিদের বর্বরতার যে ইতিহাস তা সাধারণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরার প্রয়াসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর। চারুকলা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘শিল্পযাত্রা’ এ প্রদর্শনীর আয়োজন করেছে।

শিল্পকর্ম দেখছেন দর্শনার্থীরা
‘মুক্তির সূচনা’ শিরোনামের শিল্পকর্ম প্রদর্শনীতে চারুকলা অনুষদের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে বহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটার পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।
উদ্বোধনের পর চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর বলেন, ‘এবারের প্রদর্শনীটি একটু ভিন্ন। প্রতিটি শিল্পকর্মই একুশে নির্ভর। শিল্পকর্মগুলোতে নতুনত্বের ছাপ রয়েছে। মাতৃভাষার জন্য যে আন্দোলন হয়েছিল, শিল্পকর্মগুলোতে ঠিক তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।’
এসময় উপস্থিত ছিলেন চিত্রকলা, প্রাচ্যকলা  ছাপচিত্র বিভাগের অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক এস এম জাহিদ হোসেনসহ আরও অনেকে। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম