কুবিতে সাংবাদিকতা বিভাগের ক্রিকেট শিরোপা জয়

কুবি প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ২০:২২আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২০:২৩

কুবিতে সাংবাদিকতা বিভাগের ক্রিকেট শিরোপা জয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগকে ২৩ রানে হারিয়ে শিরোপা জেতে তারা।

রবিবার  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুপুর ২ টায় ফাইনালে মুখোমুখি হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ। প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রান তুলে সাংবাদিকতা বিভাগ। জবাবে ব্যাট করতে নেমে সাংবাদিকতা বিভাগের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে  ৯২  রানেই গুটিয়ে যায় আইসিটি বিভাগ।  

২১ রানে ৩ উইকেট নিয়ে টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হোসনে মোবারক। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন আইন বিভাগের শিক্ষার্থী মুহিবুল হক রাহিম।

খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক এমরান কবির চোধুরী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও ড. মোঃ শামিমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন,শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ০৩ মার্চ শুরু হওয়া এবারের আন্তঃবিভাগ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ অংশগ্রহণ করেছিল।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম