ইবিতে রোভার স্কাউট গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ১৯:০৪আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৯:০৭

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোভার স্কাউট গ্রুপের সহচর পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষার হল পরিদর্শন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ ও রোভার স্কাউট লিডার (আরএসএল) অধ্যাপক ড. আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গ্রুপ সিনিয়র রোভার মেট মোস্তফা কামাল, সিনিয়র রোভার মেট আখতার হোসেন আজাদ, ওয়াহেদ আলী, জান্নাতুল ফেরদৌস মিরা, ইমামুল হাসান সোহানসহ বিভিন্ন স্তরের রোভার সদস্যরা।

 এ বছর ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আগামী ২ এপ্রিল ফলাফলের ভিত্তিতে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপ একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন। ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানাদি, বিশেষ করে ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষার কাজে রোভার সদস্যদের বেশ সুনাম রয়েছে।

এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রোভার সদস্যরা বেলা করে দেশ সেবায় নিজেকে দক্ষ জনসম্পদে পরিণত করে চলেছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম