বাকৃবি ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি দাবি

বাকৃবি প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ১৭:২৩আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৭:২৮

বাকৃবি ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি দাবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পদ প্রত্যাশী ছাত্রলীগ নেতৃবৃন্দের উপর  হামলার প্রতিবাদে এবং মেয়াদ উত্তীর্ণ কমিটির বিলুপ্তির দাবি জানিয়েছে ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশীরা। বিশ্ববিদ্যালয়ের সংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাকৃবি ছাত্রলীগের কার্যকরী সদস্য রাশেদ খান মিলন বলেন, গত ২৪মার্চ বাকৃবির কামাল রঞ্জিত (কে.আর.) মার্কেটে বাকৃবি ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাকৃবির ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার করা হয়। ওই ঘটনায় প্রায় ২০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।

সংবাদ সম্মেলনে নেতৃত্ব প্রত্যশীরা মেয়াদ উত্তীর্ণ কমিটির বিলুপ্তি, শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপদে চলাচল, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ এবং মারামারিতে জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বাকৃবি ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি মো. আনোয়ারুল হক ও এ এফ এম আনিসুজ্জামান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম তপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তায়েফুর রহমান রিয়াদসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃত্ব প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী বলেন, ছাত্রলীগের একটি পক্ষ বিভিন্নভাবে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্টের পায়তারা করছে। মেয়াদ উর্ত্তীণ কমিটির বিষয়ে তিনি বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা পেলে আমরা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার ব্যবস্থা করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের কোনও ধরনের গ্রুপিং মেনে নেওয়া হবে না। ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত সাপেক্ষে হামলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম