ওয়াসিমের স্মৃতিতে স্টল সাজবে সিকৃবি বৈশাখী মেলায়

সিকৃবি প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৯, ১৬:২৪আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৮:০৩
image

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা নতুন বছরকে বরণ করতে প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনে জাতীয় দিবস উদযাপন কমিটির প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। চৈত্রের শেষ বিকেলগুলোতে তাই সরব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সাংস্কৃতিক পরিবেশনার মহড়া করছে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ ও বিনোদন সংঘ। প্রতিবারের মতো দুই সংগঠনের পরিবেশনায় এবারও বছরের নতুন সূর্যকে বরণ করবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

ওয়াসিমের স্মৃতিতে স্টল সাজবে সিকৃবি বৈশাখী মেলায়
পহেলা বৈশাখ সকাল ৯টায় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। এবং সকাল ১০টা থেকে বৈশাখী চত্বরে শুরু হবে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।   অন্যদিকে আল্পনা আঁকার কাজে ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের আর্টক্লাবের শিল্পীরা। বর্ষবরণের মঞ্চসজ্জা, স্টল নির্মাণের কাজ চলছে একই সঙ্গে। বৈশাখী মেলায় পান্তা ইলিশ আর পিঠাপুলি পরিবেশন করতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক সংগঠন বিনোদন সংঘের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাওন বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি আর কৃষ্টির অন্যতম অংশ। বর্ষবরণকে রঙিন করতে তাই আমাদের প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য, গত ২৩ মার্চ সড়কে প্রাণ হারান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মোহাম্মদ ওয়াসিম। তাই এবারের মঙ্গল শোভাযাত্রায় সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি প্রতিপাদ্য হিসেবে থাকছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পরিবার নিহত ছাত্রলীগ কর্মী ওয়াসিমের স্মৃতি নিয়ে তাদের স্টল সাজাবেন। ওয়াসিমকে স্মরণ করে সেখানে ডায়েরিতে লিখবেন আগতরা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী