জবি শিক্ষার্থীদের জন্য নতুন তিনটি বাস সংযোজন

জবি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৯, ১৪:৩১আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৪:৩৪
image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহন সংকট দূর করতে পরিবহনপুলে নতুন তিনটি বাস সংযোজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৪ এপ্রিল ) দুপুরে ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান টাটা বাস তিনটি উদ্বোধন করে বাসের চাবি পরিবহণ প্রশাসক আবদুল্লাহ্-আল-মাসুদের কাছে হস্তান্তর করেন।

জবি শিক্ষার্থীদের জন্য নতুন তিনটি বাস সংযোজন

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূর মোহাম্মাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। টাটা কোম্পানি নির্মিত ৫২ সিটের বাস তিনটির রুট সম্পর্কে পরিবহণ প্রশাসক আবদুল্লাহ্-আল-মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'আপাতত একটি বাস মালিবাগ রুটে, একটি মিরপুর ১-টেকনিক্যাল রুটে চলবে। অপর বাসটির আগামী মাসে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী রুট নির্ধারণ করা হবে। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ
স্পিন জাদুতে ম্যাচসেরা মিরাজ
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে