জাককানইবি শিক্ষার্থীদের চিত্রকর্ম প্রদর্শনী শেষ হচ্ছে আজ

জাককানইবি প্রতিনিধি
০৭ মে ২০১৯, ১৫:২৫আপডেট : ০৭ মে ২০১৯, ১৫:৩৪
image

মানুষ ও প্রকৃতির নৈকট্যই পৃথিবীকে বাঁচিয়ে রাখে। বর্তমান সময়ে ভার্চুয়াল জগৎ যখন প্রায়শই মানুষের একমাত্র চারণক্ষেত্র হয়ে উঠেছে, তখন মানুষের কাছে প্রকৃতিকে তুলে ধরতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ (আট) তরুণ তাদের রঙতুলিতে ক্যানভাসে গড়েছেন জলরঙ চিত্রের স্বর্গরাজ্য।

জাককানইবি শিক্ষার্থীদের চিত্রকর্ম প্রদর্শনী শেষ হচ্ছে আজ

যে আট শিল্পীর ২৪টি কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারীর প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে তারা হলেন মেহেদী হাসান অনিক, মাহমুদা আক্তার, নূপুর পোদ্দার, রাজীব মাহবুব, ইলিয়াস খান, পলাশ শেখ, সুদীপ চাকমা চাকমা ও রুপক গোলদার।

২ মে থেকে শুরু হওয়া প্রদর্শনীর শেষ দিন আজ ৭ মে। চিত্রকর্মগুলোতে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার সবুজ আঙিনার নৈসর্গিক চিত্র। পাথুরে জীবনে প্রকৃতির সুর বইয়ে দিতেই তাদের এই ‘ভার্স অ্যান্ড ভার্চুয়াল’ চিত্রপ্রদর্শনী।

নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (স্নাতকোত্তর) ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিন এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের জলরঙ এর ন্যাচার স্টাডি তাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে বলে জানান রাজিব মাহবুব।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম