শাবিতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু

শাবি প্রতিনিধি
১৫ মে ২০১৯, ১৮:১৫আপডেট : ১৫ মে ২০১৯, ১৮:১৭
image

গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই কদর ও ঈদ উপলক্ষে আজ ১৫ মে থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি চলবে আগামী ১৩ জুন পর্যন্ত। সোমবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ মে (বুধবার) থেকে আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২২ মে (বুধবার) থেকে শুরু হয়ে (১৩ জুন) বৃহস্পতিবার পর্যন্ত সকল অফিস কার্যক্রম  বন্ধ থাকবে। 
অন্যদিকে আগামী ২৪ মে (শুক্রবার) বিকাল থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান। তিনি জানান, ১৫ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন। 
এদিকে ঈদের ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ির পথে ফিরতে শুরু করেছে। ফলে ইতোমধ্যে ক্যাম্পাসে অনেকটাই ফাঁকা অবস্থা বিরাজ করছে।
উল্লেখ্য, ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী ১৬ জুন থেকে সকল ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম পুনরায় চলবে। 

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক