সোমবার থেকে রাবিতে ক্লাস শুরু

রাবি প্রতিনিধি
২২ জুন ২০১৯, ২১:২১আপডেট : ২২ জুন ২০১৯, ২১:২২

রাজশাহী বিশ্ববিদ্যালয় পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রবিবার (২৩ জুন) খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো। সোমবার (২৪ জুন) থেকে যথারীতি অ্যাকাডেমিক কার্যক্রম চলবে। শনিবার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, আগামীকাল রবিবার সকাল দশটায় আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এবং সোমবার (২৪ জুন) থেকে রুটিন মাফিক ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ৮ মে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র মাহে রমজান (শবে কদর, ঈদুল  ফিতর) উপলক্ষ্যে ৪৭ দিনের অ্যাকাডেমিক ছুটি শুরু হয়। ৩০ মে হলসমূহ বন্ধ হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম