নোবিপ্রবির নতুন প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর

নোবিপ্রবি প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ১৯:০৯আপডেট : ২৪ জুন ২০১৯, ১৯:১১

নোবিপ্রবির নতুন প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক  ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ক্যামিস্ট্রি অ্যান্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রোকনুজ্জামান সিদ্দিকী পদত্যাগপত্র জমা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ শূন্য হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো.দিদার উল আলম ২৩ জুন বিকালে অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মমিনুল হক নতুন প্রক্টর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

দায়িত্ব নিয়ে নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘ক্যাম্পাসে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে আমরা বদ্ধ পরিকর। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, নবনিযুক্ত প্রক্টর এর আগেও একবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দ্বায়িত্ব পালন করেছেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক