জাককানইবি প্রেসক্লাবের প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন

জাককানইবি প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১৭:৩৮আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৭:৫১
image

জাককানইবি প্রেসক্লাবের প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রথম প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে। ৪ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। প্রকাশনাটির মোড়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও নজরুল বিশেষজ্ঞ প্রফেসর ড. রফিকুল ইসলাম, উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সৌমিত্র শেখর, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোনালিসা দাস, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি সরকার আব্দুল্লাহ তুহিন, জাককানইবি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদিক তিতলি দাসসহ আরও অনেকে। অতিথিরা জাককানইবি প্রেসক্লাবের প্রকাশনাটির প্রশংসা করেন। ভবিষ্যতেও যেন প্রকাশনাটি প্রকাশিত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

‘কলম’ এ স্থান পেয়েছে ২১টি লিখা। যেখানে প্রবন্ধ/গল্প ১৫টি ও কবিতা ও ছড়া ৬টি। প্রকাশনায় লিখেছেন দেশ বরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। প্রচ্ছদ করেছেন চারুকলা বিভাগের প্রভাষক রাশেদুর রহমান। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলম এর প্রথম প্রকাশনা উৎসর্গ করা হয়েছে। প্রকাশনাটি বিশ্ববিদ্যালয়ের চলমান নজরুল বই মেলার ২১ নং বিশ্ববিদ্যালয় পরিবার স্টলে পাওয়া যাবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম