রাবিতে শিক্ষকের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

রাবি প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ১৯:১৬আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৯:২০

রাবিতে শিক্ষকের বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে সোমবার (০৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশের পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সেখানে অবস্থান করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বয়কট করার আহ্বান জানান। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে শিক্ষকের শাস্তির দাবি জানান। কর্মসূচিতে ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ জুন ও ২৭ জুন ইনস্টিটিউটের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে দুই শিক্ষার্থী উত্ত্যক্ত ও যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। এরপর ২ জুলাই অভিযোগ আমলে নিয়ে ইনস্টিটিউটের সকল একাডেমিক কার্যক্রম থেকে ওই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী