অধ্যাপক ফারুককে হুমকির প্রতিবাদে চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৫:৫৩আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৫:৫৫

অধ্যাপক ফারুককে হুমকির প্রতিবাদে চবিতে মানববন্ধন দুধে ভেজাল সংক্রান্ত গবেষণা প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ.ব.ম. ফারুককে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’এর ব্যানারে মানবন্ধন করেন তারা। এ সময় নিন্দা জ্ঞাপন করেন শিক্ষার্থীররা।

মানববন্ধনে অধ্যাপক ড. গোলাম কবীর বলেন, গবেষণা নিয়ে কথা থাকলে সেটা আলোচনা করা যেতে পারে। কিন্তু সেটা নিয়ে হুমকি কেন? অবশ্যই সরকারকে গবেষকদের গবেষণার স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

মানববন্ধনে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান বলেন, একটি গবেষণালব্ধ জ্ঞান জনগণের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। সব ধরনের গবেষণায় স্বাধীনতা থাকতে হবে। জোর করে একটি গবেষণার ফল পরিবর্তন করা যায় না।

মানববন্ধনে ‘শিক্ষকের উপর কোন আমলার খবরদারি চলবে না’, ‘কর্পোরেট প্রতিষ্ঠান নয়, নাগরিকদের পাশে দাঁড়ান’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখতে পাওয়া যায়। 

অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র দেওয়ান তাহমিদের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন মানববন্ধনে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম