বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবি ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন

যবিপ্রবি প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৯:৫৯আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২০:০২

বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবি ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ‘স্টেপ টু দ্যা নেক্সট’ প্রতিপাদ্যকে সামনে রেখে সমকালীন বিশ্ব, রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে জাতিসংঘের কর্মকাণ্ড এবং বর্তমানে আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হলো ছায়া জাতিসংঘ সম্মেলন।

ফ্রেন্ডস ফটোগ্রাফি, হাভার্ড সাইয়েন্টিফিক কো. এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট(আইআইডি) এর সার্বিক সহযোগিতায় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এ সম্মেলনের আয়োজন করে যবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা (জাস্টমুনা)। 

বিশ্ববিদ্যালয়ের বিএসএমআর ভবনের গ্যালারি কক্ষে যবিপ্রবি উপাচার্য  অধ্যাপক ড. মোঃ আনোয়ার হেসেন সম্মেলনটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, এ ধরনের সম্মেলন শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সুচিন্তিত মতকে প্রতিষ্ঠা করতে কূটনৈতিক প্রয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে। অন্যের মতকে সহ্য করতে শেখাবে। এছাড়া শিক্ষার্থীরা সমালোচনার মাধ্যমে সংঘাত ও যুদ্ধ থেকে বিরত থেকে কীভাবে কঠিন সংকট সমাধান করে শান্তি স্থাপন করা যায় সেটা বুঝবে।

জাতিসংঘের আদলে চার দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে দেশের প্রায় ৪০টি প্রতিষ্ঠান থেকে নানা বয়সী ১২০ জন প্রতিনিধি এবং নির্বাহী পরিষদের ২০ জন সদস্যসহ মোট ১৪০ জন অংশগ্রহণ করেছেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের