যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ১২:১৮আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৮:৩৪
image

‘একজন ছাত্র শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানুষ তৈরি হতে পারে না, আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষারও প্রয়োজন হয়। একজন সংস্কৃতিমনা লোকই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে’- বলেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৯ জুলাই সোমবার  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর আয়োজিত অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, ‘আমাদের সমাজ থেকে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, সবার দায়বদ্ধতা হারিয়ে যাচ্ছে। আর এর থেকে উত্তরণের একমাত্র পথ হলো সুস্থ সংস্কৃতির চর্চা করা।’
সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান, এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, শহীদ মসিয়ূর রহমান হলের প্রাধাক্ষ প্রকৌশলী ড. আমজাদ হোসেন, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মণ্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 

তিন দিনব্যাপী চলা এ প্রতিযোগিতায় নাচ, গান,কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, অভিনয় বিতর্কসহ বিভিন্ন   প্রতিযোগিতায়  শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে উপাচার্য বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি