হাবিপ্রবিতে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবি প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ১৮:১৬আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৮:৫০
image

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির আয়োজনে কৃষি সাংবাদিকতার  উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর প্রফেসর ড. খালেদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।   

হাবিপ্রবিতে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মু.  আবুল কাসেম বলেন, ‘দেশ সব দিকেই এগিয়ে যাচ্ছে। তবে কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যখন দেশের জনসংখ্যা সাড়ে সাত কোটি ছিল তখন আমাদেরকে বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হতো। অথচ বর্তমানে দেশের জনসংখ্যা ১৬ কোটি তারপরও খাদ্য ঘাটতি নেই, বরং বাংলাদেশ এখন খাদ্যশস্য রপ্তানি করছে। আগে  যেখানে ধানের উৎপাদন হতো  প্রতি হেক্টরে এক থেকে দেড় টন,  এখন সেখানে উৎপাদন হয় সাত থেকে আট টন। মাছের উৎপাদন, পোল্ট্রিশিল্পসহ কৃষির সব সেক্টরে দ্রুত উন্নয়ন হচ্ছে। এই বিষয়গুলো সঠিক ও নির্ভুলভাবে তুলে ধরতে কৃষি সাংবাদিকতার বিকল্প নেই।’ এ ধরনের একটি কর্মশালা আয়োজনের জন্য তিনি হাবিপ্রবি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান। 
কর্মশালায় সাংবাদিক সমিতি নিয়ে পরিচিতিমূলক বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক মিরাজুল আল মিশকাত, স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.  ফারুক হাসান। সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল মান্নানের সমাপনি বক্তব্যের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।  

অনুষ্ঠানে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যদের পাশাপাশি কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষকগণসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান