সিআইইউ’র ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীদের স্টিল মিল সফর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫১

সিআইইউ’র ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থীদের স্টিল মিল সফর কর্মমুখী শিক্ষা, যুগোপযোগী সিলেবাস আর দক্ষতা বৃদ্ধি। এই তিনে চলছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্য কার্যক্রম।

পরিকল্পনা ছাড়া যেমন দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব নয়, তেমনি ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে চাই ব্যবহারিক জ্ঞানের সমন্বয়।

আর তাই তো সময়ের আগে একধাপ এগিয়ে যাওয়ার মন্ত্রণা নিয়ে চট্টগ্রামের রতনপুর স্টিল রি- রোলিং মিল (আরএসআরএম) গ্রুপের প্রতিষ্ঠান ‘মডার্ণ স্টিল মিলস লিমিটেড’ পরিদর্শন করেছেন সিআইইউর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই)-এর শিক্ষার্থীরা। সেসময় তারা ১৩২ বাই ১১ কে ভি গ্রিডের সাবস্টেশনটিও পরিদর্শন করেন।

ট্রিপলই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে একঝাঁক মেধাবী শিক্ষার্থী আরএসআরএমের এই স্টিল মিলটি পরিদর্শন করতে সেখানে যান। এই সময় তারা পুরো মিলের উৎপাদন কার্যক্রম, অপারেটিং সিস্টেম, পরিচালনা পদ্ধতি, সমন্বয় ইত্যাদি সরজমিনে ঘুরে দেখেন ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

মডার্ণ স্টিল মিলস লিমিটেডের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিআইইউর শিক্ষার্থী ও শিক্ষকদের পরিদর্শন কার্যক্রমে স্বাগত জানান। এই সময় তিনি পুরো প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো সুন্দরভাবে তাদের কাছে উপস্থাপন করেন।

সিআইইউয়ের ট্রিপলই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, পার্ট অব পাওয়ার সিস্টেম ল্যাব কোর্সের আওতায় শিক্ষার্থীদের নিয়ে আমরা সরজমিনে পরিদর্শনে গিয়েছিলাম। এই ধরণের কার্যক্রমের উদ্দেশ্য হলো তাদেরকে আরও দক্ষ করে গড়ে তুলতে বাস্তব জ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান