প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ র্যালি ও বৃক্ষরোপণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
শনিবার (২৮ সেপ্টেম্বর ) শাখা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম রবিন এবং সাধারণ সম্পাদক এস. এম. ধ্রুব এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম রবিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. ধ্রুবর সঞ্চালনায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ছাত্রলীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন ও তার দীর্ঘায়ু কামনা করেন।
পরবর্তীতে শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।








