মাভাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ড. শাহীন ও সম্পাদক ড. মাসুদার

মাভাবিপ্রবি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২১

মাভাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ড. শাহীন ও সম্পাদক ড. মাসুদার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে  ‘শাহীন-মাহবুব’ প্যানেল থেকে ড. মুহাম্মদ শাহীন উদ্দিন সভাপতি এবং ‘প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে ড. মো. মাসুদার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ২য় অ্যাকাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে এই নির্বাচনঅনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেলের পক্ষ থেকে যুগ্ম-সম্পাদক পদে গৌরাঙ্গ কুমার পাল, দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় আরঙ্গজেব আকন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইফতেখার আহমেদ, নির্বাহী সদস্য পদে ১ম মোঃ দেলোয়ার আহমেদ, ২য় শাকিল মাহমুদ শাওন, ৩য় ড. মোঃ আশরাফ আলী, ৪র্থ কাজী মেসবাহ উদ্দিন আহমদ, ৫ম ইশরাত জাহান ইরা নির্বাচিত হয়েছেন।

শাহীন-মাহবুব প্যানেল থেকে সহ-সভাপতি পদে আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে ড. সৈয়দ মওদুদ-উল-হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ড. কাউসার আহমেদ, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. মূর্তজা রেজা লিংকন, নির্বাহী সদস্য পদে ৬ষ্ঠ ড. মো. রোস্তম আলী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২টি প্যানেলের মাধ্যমে মোট ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, নির্বাচন কমিশনার হিসেবে ড. মো. আনিসুর রহমান আনিছ ও মো. মাহফুজ রেজা দায়িত্ব পালন করেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম