ইবি ইনস্টিটিউটের অধীনে বিএড, এমএড ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ১৯:০০আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৯:০৩

ইবি ইনস্টিটিউটের অধীনে বিএড, এমএড ভর্তি পরীক্ষা সম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) অধীনে তিনটি কোর্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আইআইইআর কার্যালয় জানায়, এ ইনস্টিটিউটের অধীন এক বছর মেয়াদী বিএড, এমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের ভর্তি আবেদনপত্র গত ৭ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সংগ্রহ ও জমাদানের সময় ছিল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে আবেদনকারীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৩৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। যার মধ্যে বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ১৪৯ জন, এমএড কোর্সে ৫০ টি আসনের বিপরীতে ৫২ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ৮০ টি সিটের বিপরীতে লড়ে ১৮১ জন শিক্ষার্থী।

পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মেহের আলী। এসময় সেখানে ইনস্টিটিউটের নিয়মিত ও খণ্ডকালীন শিক্ষকগন উপস্থিত ছিলেন। এবিষয়ে অধ্যাপক ড. মেহের আলী বলেন, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনও প্রকার অনিয়ম ছাড়াই আমরা পরীক্ষা সম্পন্ন করেছি। আগামীকালের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম