রাফাকে বাঁচাতে স্পোর্টস সাস্টের ক্রিকেট টুর্নামেন্ট

শাবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ২১:৪৬আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২১:৪৭

রাফাকে বাঁচাতে স্পোর্টস সাস্টের ক্রিকেট টুর্নামেন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ডেভিড ইনাম চৌধুরী (রাফা) ক্রনিক কিডনি ডিজিজ ধাপ-৫ এ আক্রান্ত হয়ে দুটি কিডনিই বিকল হয়ে গেছে। তার চিকিৎসার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের অন্যতম খেলাধুলা বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট আয়োজন করতে যাচ্ছে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ‘প্লে ফর রাফা’।

রবিবার (২০ অক্টোবর) বিকালে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে রাফা জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী যত দ্রুত সম্ভব কিডনি প্রতিস্থাপন করতে হবে। এছাড়া সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ডায়ালাইসিস করতে হয়। এ জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। যা তার পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।

আগামী আগামী ২৭ অক্টোবর আয়োজিত হতে যাচ্ছে শর্টপিচ এ ক্রিকেট টুর্নামেন্ট ‘প্লে ফর রাফা’। বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং সংলগ্ন অর্জুনতলায় রেজিস্ট্রেশন বুথ রয়েছে। আজ (২০ অক্টোবর) থেকে টুর্নামেন্টের অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় টিম রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। টিম রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়া প্রতি টিমে ৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে বলে জানানো হয়।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম