সিআইইউতে অনুষ্ঠিত ‘অর্গানাইজেশনাল বিহেভিয়ার’ শীর্ষক সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ অক্টোবর ২০১৯, ২২:৪২আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২২:৫৭

সিআইইউতে অনুষ্ঠিত ‘অর্গানাইজেশনাল বিহেভিয়ার’ শীর্ষক সেমিনার কর্মক্ষেত্রে দ্বিধা-দ্বন্দ্বের বলয় থেকে একটি প্রতিষ্ঠান কিংবা অফিসের কর্মকর্তাদের উত্তরণের নানান কৌশল নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো দিনব্যাপী ক্যারিয়ার বিষয়ক সেমিনার।

সিআইইউর এইচআরএম সোসাইটি সম্প্রতি চট্টগ্রামের জামাল খানের নিজস্ব ক্যাম্পাসে ‘অর্গানাইজেশনাল বিহেভিয়ার’ বা প্রাতিষ্ঠানিক আচরণ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে। এতে বিজনেস স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি তাদের শিক্ষকরাও অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বিএসআরএমের প্রশাসনিক ইনচার্জ কাজী সাইফুর রহমান বলেন, কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা আসবে। তবে সব বাধা পেরিয়ে নিজের দক্ষতা প্রমাণের জন্য চাই আত্মবিশ্বাস সৃষ্টি। তাই কাজের মৌলিকতা ধরে রেখে গুণগত সেবা দেওয়ার চেষ্টা করতে হবে।

সিআইইউ বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ পেশাগত মান উন্নয়নে মানবসম্পদ শাখার গুরুত্বের কথা তুলে ধরেন।

সিআইইউর এইচআরএম সোসাইটির ফ্যাকাল্টি ইনচার্জ তামান্না বিনতে জামান বলেন, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা কর্মক্ষেত্রে মতনৈক্য সৃষ্টি, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরার মাধ্যমে শিক্ষার্থীদের আরও চৌকস করে গড়ে তোলার চেষ্টা করছি।

এইচআরএম সোসাইটির প্রেসিডেন্ট ও শিক্ষার্থী শারমীন আক্তার সংগঠনের নতুন গঠিত কমিটির সদস্যদের নিয়ে এগিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক